জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

দুর্গাপুরে মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল মদ উদ্ধার।

দুর্গাপুরে মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল মদ উদ্ধার।
৩১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে

নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর আওতাধীন দুটি বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল অভিযানগুলো পরিচালনা করে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজয়পুর বিওপি’র ছয় সদস্যের একটি টহল দল ১নং কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নামক স্থানে এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৫০ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

প্রথম অভিযানের রেশ কাটতে না কাটতেই আজ (শুক্রবার) ভোরে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপি’র চার সদস্যের টহল দল ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৬০ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

৩১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উভয় অভিযানে উদ্ধারকৃত মাদক পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব না হলেও, জব্দকৃত ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল মদ উদ্ধার।

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর আওতাধীন দুটি বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল অভিযানগুলো পরিচালনা করে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজয়পুর বিওপি’র ছয় সদস্যের একটি টহল দল ১নং কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নামক স্থানে এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৫০ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।প্রথম অভিযানের রেশ কাটতে না কাটতেই আজ (শুক্রবার) ভোরে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপি’র চার সদস্যের টহল দল ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৬০ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।৩১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উভয় অভিযানে উদ্ধারকৃত মাদক পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব না হলেও, জব্দকৃত ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দুর্গাপুরে মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল মদ উদ্ধার।
0:00 0:00
1.0x