মেলান্দহে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।
আজ ১৮ এপ্রিল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মেলান্দহ উপজেলা শাখা উইনার্স স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মুহাম্মদ জিয়াউল কবীর জিন্নাহ, শুরা ও কর্মপরিষদ সদস্য জামালপুর জেলা শাখা ও জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী,প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সুস্থ জীবন গঠনের অন্যতম মাধ্যম। আজকের এই ফুটবল টুর্নামেন্ট তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
আমি অংশগ্রহণকারী সব দলের জন্য শুভকামনা জানাই। জয়-পরাজয় নয়, সুন্দর খেলা ও খেলোয়াড়সুলভ মনোভাবই হোক আমাদের মূল লক্ষ্য।
আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।খেলাটি উদ্বোধন করেন জননেতা মাওলানা মুজিবুর রহমান আজাদী, শুরা ও কর্ম পরিষদ সদস্য জামালপুর জেলা শাখা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইদ্রিস আলী সাহেব,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা,
খেলার মধ্যেমণি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা,
সভাপতিত্ব করেন, জনাব শাহিনুল ইসলাম শাহীন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মেলান্দহ উপজেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মাওলানা মোহাম্মদ আলী ফারাজি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা, জনাব শরাফত আলী ফারাজি আমীর জামায়াতে ইসলামী মেলান্দহ পৌর শাখা, জনাব মোঃ আল আমিন সেক্রেটারি যুব বিভাগ মেলান্দহ উপজেলা শাখা,জনাব মোঃ মাহমুদুল হাসান সিনিয়র সহ-সভাপতি যুব বিভাগ মেলান্দহ উপজেলা শাখা, জনাব মোঃ শফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাংলাদেশ সেনাবাহিনী,জনাব মাওলানা আতাউল্লাহ সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ পৌরসভা ৮নং ওয়ার্ড শাখা, জনাব মোঃ হেলিম সহ-সভাপতি যুব বিভাগ মেলান্দহ পৌর শাখা, সঞ্চালনায় মোহাম্মদ ইমামুল ইসলাম সজীব সেক্রেটারি যুব বিভাগ মেলান্দহ পৌর শাখা,ও হাফেজ আরিফুল ইসলাম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেলান্দহ উপজেলা শাখা,
সার্বিক ব্যবস্থাপনায়
মোহাম্মদ সামিউল ইসলাম সভাপতি যুব বিভাগ মেলান্দহ পৌর শাখা,
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন, যুব সমাজকে মাদক সন্ত্রাস অনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখার জন্য খেলায় মনোনিবেশ করে সুন্দর জীবন গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত