মান্দায় দরিদ্র পরিবারের ছাগল চুরি, জনগণের সহায়তায় পুলিশের অভিযানে চোর গ্রেফতার সহ ছাগল উদ্ধার
গত ইং ১১/০৯/২৬ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকা হইতে বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার মধ্যে একজন দরিদ্র মহিলার ছাগল সাং-গনেশপুর, ০৫নং গনেশপুর ইউএকজনপি, থানা-মান্দা, অজ্ঞাতনামা চোর চুরি করে।
পরবর্তীতে জনগণের সহায়তায় ছাগল চোর আসামি ১। মোঃ তছির উদ্দিন (৫০), পিতা-মৃত আজতুল্লাহ রাজা, মাতা-মৃত নুরজাহান, সাং-গনেশপুর (সেকিপাড়া), ২। মোঃ শিহাব উদ্দিন (১৯), পিতা-মাঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ শিরিনা, সাং-গনেশপুর (মোল্লাপাড়া), উভয় থানা-মান্দা, জেলা-নওগাঁদ্বয়কে গ্রেফতার করলে তারা ছাগল চুরির কথা স্বীকার করে। সেই সাথে জনগণের সহায়তায় পলাতক আসামী মো: আব্দুল হান্নান এর বাড়ি থেকে তার চুরি যাওয়া ছাগলটি উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে মান্দা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত