ঢাকা থেকে রংপুর লংমার্চ উপলক্ষে ডিমলায় স্বাগত মিছিল ও পথসভা
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা থেকে রংপুর লংমার্চ উপলক্ষে নীলফামারীর ডিমলায় স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৬)
সন্ধ্যায় গয়াবাড়ী বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মাওলানা রুকনুজ্জামান বকুল, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা ও ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় তিনি বলেন, "দেশের মানুষ আজ পরিবর্তন চায়। ঢাকা থেকে রংপুরের এই লংমার্চ জনগণের অধিকার আদায়ের লংমার্চ। এই লংমার্চকে সফল করতে ডিমলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।"
তিনি আরও বলেন, গয়াবাড়ী ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি আগামীতেও মানুষের পাশে থাকবেন।
স্বাগত মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি গয়াবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত