শ্রীমঙ্গলে বসতঘরে বিষধর পদ্ম গোখরা, অক্ষত অবস্থায় উদ্ধার
মোঃ শিপন আহমেদ,শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra) সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্যের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। উত্তম আচার্য কালিঘাট চা বাগানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঘরের ভেতর বিষধর সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। এতে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করা পদ্ম গোখরাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে আসে পরিবারটির মধ্যে। একই সঙ্গে লোকালয়ে বন্যপ্রাণীর উপস্থিতির ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত উদ্ধারকারী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার গুরুত্বও উঠে এসেছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত