জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন কালাকুমা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচশত) টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, বিজিবি মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে সর্বদা দায়িত্ব পালন করে আসছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা সুরক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যকলাপ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শেরপুর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন কালাকুমা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচশত) টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, বিজিবি মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে সর্বদা দায়িত্ব পালন করে আসছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা সুরক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যকলাপ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
0:00 0:00
1.0x