আন্তঃহাউস বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণী অভিভাবক ও সুধী সমাবেশ-২০২৬
চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ।
ফাতেমা আক্তারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত
শনিবার সকালে গাজীপুর চৌরাস্তা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,
নবাগত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক-সুধী সমাবেশ ২০২৬।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি এবং গাজীপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান। অন্যান্য বিশেষ বিশেষ রাজনৈতিক অতিথিগন সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম বড় ধরনের কোনো সামাজিক ও শিক্ষা বিষয়ক কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন অ্যাথলেটিকস, দৌড়লাফসহ মনোজ্ঞ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলায় অংশ নেয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ অপরিহার্য।
চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজকে এই অঞ্চলের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা মাস্টারপ্ল্যান হাতে নেব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি আধুনিক অবকাঠামো নির্মাণ ও শিক্ষার চমৎকার পরিবেশ বজায় রাখতে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, প্রবীণ শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত