বাংলাদেশ বিক্রয় পেশাজীবীদের মাঝে ঐক্য ও নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার জেলায় বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আরিফুর রহমান।
হোটেল ওয়াইল্ডবীচ রিসোর্টে আয়োজিত এই প্রাণবন্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব মোঃ হোসেন আলী।
কক্সবাজার জেলার শাখার নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
বিক্রয় পেশার সাথে জড়িত সকলের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
“বিক্রয় পেশাজীবিদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ।”

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত