জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে হারলা বসতঘরে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর

চন্দনাইশে হারলা বসতঘরে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর
আগুন রাগা ঘর বাড়ী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাটের পূর্বপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে পুরোনো একটি বসতঘরে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সেলিমের বাড়ির পাশের পুরোনো বসতঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে।

আগুনের তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ও ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেটিও বিস্তারিত জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চন্দনাইশে হারলা বসতঘরে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাটের পূর্বপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে পুরোনো একটি বসতঘরে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সেলিমের বাড়ির পাশের পুরোনো বসতঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে।আগুনের তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ও ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেটিও বিস্তারিত জানা যায়নি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে হারলা বসতঘরে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর
0:00 0:00
1.0x