শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জেলা কমিটির সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
নবগঠিত উপজেলা কমিটিগুলোর প্রধান দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করা। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে তথ্য প্রাপ্তিতে নাগরিকদের সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সাথে গঠনমূলক সহযোগিতা বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এই কমিটি কাজ করবে। উল্লেখ্য, জেলা শাখার উদ্যোগে ইতিমধ্যে জেলার ১২টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আনুষ্ঠানিক অনুমোদন সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি শাহ কামাল, ওবায়দুল মুন্সী, মোঃ রাজু আহমেদ, সুহেল আলম, ফারুক আহমেদ। যুগ্ম সম্পাদক মাইনুদ্দীন ও শাহ মোশাহিদ আলম ফয়সল।
এছাড়াও বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি আবু সঈদ, সদর উপজেলা কমিটির সভাপতি রাকিব মিয়া তালুকদার, সহ-সভাপতি একরামুল হক সেলিম, সাধারণ সম্পাদক বায়োজিত আহমেদ রাসেল, ছাতক উপজেলা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন ছালিক, সাধারণ সম্পাদক সুজন তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ, মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন হিল্লোল, ধর্মপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি মোফাজ্জল হাসান ও শাল্লা উপজেলা কমিটির সভাপতি তারেক মিয়া প্রমুখ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত