এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সাথে ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম খানের সাক্ষাৎ
আমজাদ হোসেন,
বিশেষ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির ১ নম্বর সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম খান। এ সময় তাঁর সাথে অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নুরুল ইসলাম খান ও উপস্থিত নেতাকর্মীরা সংসদ সদস্যের সাথে এলাকার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
নেতাকর্মীরা বলেন, "আমাদের সকলের প্রিয় নেতা ও মুন্সিগঞ্জ-১ আসনের সাংগঠনিক অভিভাবক শেখ মোঃ আব্দুল্লাহ ভাই একজন অত্যন্ত স্বচ্ছ রাজনীতিবিদ। তাঁর বিচক্ষণ নেতৃত্বে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে আমরা বদ্ধপরিকর।"
তারা আরও ব্যক্ত করেন যে, সংসদ সদস্যের দিকনির্দেশনায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জনগণের কল্যাণ ও এলাকার অগ্রগতি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

মতামত