মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারী
জ্বালানির দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো, আজ থেকেই কার্যকর
জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির পর এবার বাড়ানো হলো বাসের ভাড়া। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিক সমিতি।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়। বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা লিটারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এ বিষয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "সরকারি হিসাবে ২০ পয়সা বাড়ার কথা, কিন্তু জনস্বার্থে ৩ পয়সা ছাড় দিয়ে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।"
পরিবহন মালিকরা জানিয়েছেন, আজকের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত