জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিসমিস ও ৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিসমিস ও ৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।সীমান্তে চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
0:00 0:00
1.0x