জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহারের অপরাধে মায়ের দোয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে বেকারিতে আরও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল—অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শ্রমিকদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার অভাব, খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং নোংরা ও অপরিচ্ছন্ন মেঝেতে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম।

অভিযানকালে চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।        প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অস্বাস্থ্যকর ও অননুমোদিত খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে—নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের অভিযানকে স্বাগত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চন্দনাইশে বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহারের অপরাধে মায়ের দোয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।অভিযানকালে বেকারিতে আরও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল—অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শ্রমিকদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার অভাব, খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং নোংরা ও অপরিচ্ছন্ন মেঝেতে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম।অভিযানকালে চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।        প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অস্বাস্থ্যকর ও অননুমোদিত খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।জনস্বার্থে—নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের অভিযানকে স্বাগত।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x