চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের হটলাইন ১০৬ নম্বরে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘুষের লেনদেনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান শেষে দুদকের কর্মকর্তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সেবা নিতে গিয়ে কেউ ঘুষ দাবি করলে দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করার সুযোগ রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত