যশোরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং তা প্রতিহতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ ও ইমদাদুল হক। এছাড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোনো অপতৎপরতা চালানো হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, বিএনপির সঙ্গে সাধারণ জনগণ রয়েছে এবং কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারীর স্থান দলে নেই। তারা নেতাকর্মীদের সবসময় সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত