জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তরবঙ্গ রুটের রেললাইনের পূর্ব পাশে এক মধ্যবয়সী যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে জানায় পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

পুলিশ জানায়, পিবিআইয়ের সহায়তায় মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তি হলেন মোঃ খলিলুর রহমান (৪৬)। তার পিতা মোঃ ইউনুস বারী, মাতা মোছাঃ সুফিয়া বেগম। বাড়ি পটুয়াখালীর বাউফল থানার ভরিপাশা গ্রামে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন জানান, স্টেশনের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ খলিলুর রহমানকে বেশ কিছুদিন ধরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে মাঝখানে কয়েকদিন তাকে স্টেশনে দেখা যায়নি। মঙ্গলবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন কি না, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহটি বর্তমানে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তরবঙ্গ রুটের রেললাইনের পূর্ব পাশে এক মধ্যবয়সী যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে জানায় পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।পুলিশ জানায়, পিবিআইয়ের সহায়তায় মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তি হলেন মোঃ খলিলুর রহমান (৪৬)। তার পিতা মোঃ ইউনুস বারী, মাতা মোছাঃ সুফিয়া বেগম। বাড়ি পটুয়াখালীর বাউফল থানার ভরিপাশা গ্রামে।জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেন জানান, স্টেশনের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ খলিলুর রহমানকে বেশ কিছুদিন ধরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে মাঝখানে কয়েকদিন তাকে স্টেশনে দেখা যায়নি। মঙ্গলবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।তিনি আরও বলেন, ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন কি না, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।মরদেহটি বর্তমানে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x