চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ যোগদান করেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
স্থান: সার্কিট হাউজ সম্মেলন কক্ষ, চট্টগ্রাম।
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত