যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী ৪৯ বিজিবির অধীন বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
আটক পণ্যের মধ্যে রয়েছে ৩৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১.৫ কেজি কিসমিস, ২৪০টি চকলেট ও ৭০টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত