নবায়নযোগ্য জ্বালানি (সোলার) সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
মনিরামপুর, যশোর। বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের এক বিপ্লবী পদক্ষেপ হলো নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত একমতবিনিময় সভা যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের বোর্ড রুমে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের এক বৈপ্লবিক পদক্ষেপ হলো নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, তারই ধারাবাহিকতায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত সকল ঠিকাদার এবং পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ভিলেজ ইলেক্ট্রিশিয়ান দের নিয়ে এক মতবিনিময় সভায় গ্রাহক পর্যায়ে নবায়ন যোগ্য জ্বালানি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে করণীয় দিকনির্দেশনা এবং প্রোভাইডার নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভাপতির বক্তব্যে জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হাদীউজ্জামান বলেন আমাদের দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে আমাদের প্রত্যেক গ্রাহকের উদ্বুদ্ধ করতে যে লোডশেডিং কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে নবায়ন যোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে পবিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(কারিগরি) প্রকৌশলী বেলাল হোসেন বলেন,এই ডিলারশীফ নিযোগ মাধ্যমে যারা ডিলার শীফ প্রাপ্ত রা সরকারের পক্ষ থেকে আর্থিক লোন সুবিধা সহ নানাবিধ সুযোগ সুবিধার আওতাভুক্ত থাকবেন। জেনারেল ম্যানেজার মিটিং এ উপস্থিত সকলেই ধন্যবাদ জ্ঞাপন করে মিটিং পরিসমাপ্তি ঘোষণা করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত