জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোলে মিছিল ও সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল বাজারের পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, “কোনো ষড়যন্ত্র করে তারেক রহমানকে থামানো যাবে না। কেউ ষড়যন্ত্র করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের ঠিকানা এই বাংলায় হবে না।”

বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু বলেন, “বেনাপোল ও শার্শায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কেউ সরকারের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত হলে রাজপথে তা প্রতিহত করা হবে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, রশিদ, সোহাগ, সাগর, মীর আলম, রিপন, আলাল, আজগর, পিন্টু, মির্জা, মোজাফফর, মাসুম, আশরাফুলসহ শার্শার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশপরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোলে মিছিল ও সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল বাজারের পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।সভাপতির বক্তব্যে মোস্তাফিজ জোহা সেলিম বলেন, “কোনো ষড়যন্ত্র করে তারেক রহমানকে থামানো যাবে না। কেউ ষড়যন্ত্র করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের ঠিকানা এই বাংলায় হবে না।”বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু বলেন, “বেনাপোল ও শার্শায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কেউ সরকারের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত হলে রাজপথে তা প্রতিহত করা হবে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি।”সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, রশিদ, সোহাগ, সাগর, মীর আলম, রিপন, আলাল, আজগর, পিন্টু, মির্জা, মোজাফফর, মাসুম, আশরাফুলসহ শার্শার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা।সমাবেশ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
0:00 0:00
1.0x