🚨 নিখোঁজ সংবাদ 🚨
নিখোঁজ ব্যক্তি মোকবুল হোসেন, পিতা: মৃতঃ মোহন ব্যাপারী। তিনি বাবুল মিয়ার ভাই এবং পাঠামারা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পরিবারের কাছ থেকে জানা যায়, তিনি মিরপুর গ্রামের তিতাস নদীতে বালির ড্রেজারে কাজ করতেন।
তার সহকর্মীরা বলেছেন, গত পরশু দিন ঢাকায় যাওয়ার কথা বলে বের হয়েছেন।তারপর থেকেই তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার পরিবারের স্বজনরা বিভিন্ন ভাবে খোঁজাখুজি করার পর ও সন্ধান পাচ্ছেন না মোকবুল হোসেনের। পরিবারের স্বজনরা আর্তনাদে ভেঙ্গে পড়েন। এবং তার বড়ো ভাই বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ছবিতে থাকা ব্যক্তিকে কেউ কোথাও দেখে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে পরিবারের সদস্যদের জানাবেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত