জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি-বুটজুতা বিতরণ

বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি-বুটজুতা বিতরণ

বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি-বুটজুতা বিতরণ
বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি-বুটজুতা বিতরণ

যশোরের বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে জার্সি ও বুটজুতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে ইমদাদুল হক ইমদাদ বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার মানসিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনতাজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বেনাপোল পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি-বুটজুতা বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
যশোরের বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে জার্সি ও বুটজুতা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।অনুষ্ঠানে ইমদাদুল হক ইমদাদ বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার মানসিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা থাকবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনতাজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বেনাপোল পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি-বুটজুতা বিতরণ
0:00 0:00
1.0x