জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৪০ লাখ টাকার মালামাল

রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৪০ লাখ টাকার মালামাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১৫ থেকে ১৬ জনের একটি দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের মারধরে পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।

বুধবার ভোররাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মুখোশ পরা ১৫ থেকে ১৬ জনের একটি দল পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির কলাপসিবল গেট ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

পরে ডাকাতরা ব্যবসায়ী আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে পরিবারের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকারের তথ্য জানতে চায়। এরপর তারা ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মালামাল লুট করতে থাকে।

ডাকাতির একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন এবং ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালানোর প্রস্তুতি নেয়।

ভুক্তভোগীদের দাবি, পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য মালামালসহ ৪০ লাখ টাকার বেশি মূল্যের সম্পদ নিয়ে যায়।

পরে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে দুটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ঢাকার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত আবুল হোসেন, তার স্ত্রী রণি বেগম ও ছেলে আল-আমিনকে উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৪০ লাখ টাকার মালামাল

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১৫ থেকে ১৬ জনের একটি দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদের মারধরে পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।বুধবার ভোররাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মুখোশ পরা ১৫ থেকে ১৬ জনের একটি দল পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির কলাপসিবল গেট ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।পরে ডাকাতরা ব্যবসায়ী আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে পরিবারের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকারের তথ্য জানতে চায়। এরপর তারা ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মালামাল লুট করতে থাকে।ডাকাতির একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন এবং ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালানোর প্রস্তুতি নেয়।ভুক্তভোগীদের দাবি, পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য মালামালসহ ৪০ লাখ টাকার বেশি মূল্যের সম্পদ নিয়ে যায়।পরে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে দুটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ঢাকার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত আবুল হোসেন, তার স্ত্রী রণি বেগম ও ছেলে আল-আমিনকে উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৪০ লাখ টাকার মালামাল
0:00 0:00
1.0x