জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান

হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান
হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য, বিশিষ্ট পল্লীচিকিৎসক ও ব্যবসায়ী পংকজ বিহারী দাস আর নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডিজিটালম্যাপ দেখুন

​পংকজ বিহারী দাস একই ইউনিয়নের বাবুনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত বিনোদ বিহারী দাসের জ্যেষ্ঠ ছেলে এবং রাজাগঞ্জ বাজারের বিএম ফার্মেসীর স্বত্বাধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর।

​পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।

​কানাডা প্রবাসী তাঁর ছোটভাই শংকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​খাজাঞ্চী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও দীর্ঘদিনের পল্লীচিকিৎসক হিসেবে পংকজ বিহারী দাস এলাকার মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর প্রয়াণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য, বিশিষ্ট পল্লীচিকিৎসক ও ব্যবসায়ী পংকজ বিহারী দাস আর নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডিজিটালম্যাপ দেখুন​পংকজ বিহারী দাস একই ইউনিয়নের বাবুনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত বিনোদ বিহারী দাসের জ্যেষ্ঠ ছেলে এবং রাজাগঞ্জ বাজারের বিএম ফার্মেসীর স্বত্বাধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর।​পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।​কানাডা প্রবাসী তাঁর ছোটভাই শংকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।​খাজাঞ্চী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও দীর্ঘদিনের পল্লীচিকিৎসক হিসেবে পংকজ বিহারী দাস এলাকার মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর প্রয়াণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান
0:00 0:00
1.0x