জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

তিতাস নদীতে পরপর দুই রাতে দুই জন ব্যক্তি নিখোঁজ।

তিতাস নদীতে পরপর দুই রাতে দুই জন ব্যক্তি নিখোঁজ।
রুবেল মিয়া ও মোকবুল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার জেলার ,বাঞ্ছারামপুর উপজেলা মিরপুর গ্রামের তিতাস নদীতে বালির ড্রেজারে কাজ করতে গিয়ে পরপর দুই রাতে দুই শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বাঞ্ছারামপুর উপজেলার মিরপুর গ্রামের তিতাস নদীর একই স্থান থেকে পৃথকভাবে নিখোঁজ হন তারা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের রুবেল মিয়া (পিতা: মৃত আরব আলী) এবং মোকবুল হোসেন (পিতা: মৃত মোহন মিয়া)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া ও মোকবুল হোসেন মিরপুর গ্রামের তিতাস নদীতে বালির ড্রেজারে কাজ করতেন। গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্থান থেকে মোকবুল হোসেন নিখোঁজ হন। পরদিন ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে একই স্থান থেকে নিখোঁজ হন রুবেল মিয়া।

দুইজনের নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি।

একই স্থান থেকে পরপর দুই রাতে দুই শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে তারা নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে দ্রুত অনুসন্ধান চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে নিখোঁজের প্রকৃত কারণ উদঘাটনেরও দাবি জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


তিতাস নদীতে পরপর দুই রাতে দুই জন ব্যক্তি নিখোঁজ।

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ব্রাহ্মণবাড়িয়ার জেলার ,বাঞ্ছারামপুর উপজেলা মিরপুর গ্রামের তিতাস নদীতে বালির ড্রেজারে কাজ করতে গিয়ে পরপর দুই রাতে দুই শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বাঞ্ছারামপুর উপজেলার মিরপুর গ্রামের তিতাস নদীর একই স্থান থেকে পৃথকভাবে নিখোঁজ হন তারা।নিখোঁজ ব্যক্তিরা হলেন—বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের রুবেল মিয়া (পিতা: মৃত আরব আলী) এবং মোকবুল হোসেন (পিতা: মৃত মোহন মিয়া)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া ও মোকবুল হোসেন মিরপুর গ্রামের তিতাস নদীতে বালির ড্রেজারে কাজ করতেন। গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্থান থেকে মোকবুল হোসেন নিখোঁজ হন। পরদিন ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে একই স্থান থেকে নিখোঁজ হন রুবেল মিয়া।দুইজনের নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি।একই স্থান থেকে পরপর দুই রাতে দুই শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে তারা নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে দ্রুত অনুসন্ধান চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে নিখোঁজের প্রকৃত কারণ উদঘাটনেরও দাবি জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তিতাস নদীতে পরপর দুই রাতে দুই জন ব্যক্তি নিখোঁজ।
0:00 0:00
1.0x