জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ভূমি অফিসের ৪  কর্মচারীকে 

কারণ দর্শানোর নোটিশ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

দিনের শেষভাগে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের কর্মস্থলে অনুপস্থিত পান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

নোটিশ পাওয়া চার কর্মচারী হলেন—উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, সার্ভেয়ার মোহাম্মদ সালাউদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. রুকুনুজ্জামান, সার্টিফিকেট পেশকার জয়নাব সুলতানা।

জানা গেছে, বুধবার অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় উল্লিখিত চার কর্মচারীকে তাদের নির্ধারিত কর্মস্থলে পাওয়া যায়নি।

সরকারি দপ্তরে নির্ধারিত কর্মঘণ্টায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার বিধান রয়েছে। এ অবস্থায় কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে সংশ্লিষ্ট চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তাদের অনুপস্থিতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা ভূমি অফিসে প্রতিদিন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে বিপুলসংখ্যক মানুষ আসেন। নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষকে এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভর করতে হয়। ফলে অফিস সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত না থাকলে সেবাগ্রহীতাদের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

এদিকে উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, সরকারি অফিসে নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা- কর্মচারী অনুপস্থিত থাকলে অনেক সময় প্রয়োজনীয় সেবা পেতে তাদের অপেক্ষা করতে হয়। তাই প্রশাসনের নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা হলে সাধারণ মানুষ আরও সহজে ভূমিসেবা পাবেন বলে তারা মনে করেন।

প্রশাসনের এমন পদক্ষেপকে সরকারি দপ্তরে কর্মশৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারীদের অনুপস্থিতির প্রকৃত কারণ তাদের বিরুদ্ধে পরবর্তী কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানা যাবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কালিয়াকৈরে ভূমি অফিসের ৪  কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।দিনের শেষভাগে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের কর্মস্থলে অনুপস্থিত পান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।নোটিশ পাওয়া চার কর্মচারী হলেন—উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, সার্ভেয়ার মোহাম্মদ সালাউদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মো. রুকুনুজ্জামান, সার্টিফিকেট পেশকার জয়নাব সুলতানা।জানা গেছে, বুধবার অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় উল্লিখিত চার কর্মচারীকে তাদের নির্ধারিত কর্মস্থলে পাওয়া যায়নি।সরকারি দপ্তরে নির্ধারিত কর্মঘণ্টায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার বিধান রয়েছে। এ অবস্থায় কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে সংশ্লিষ্ট চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তাদের অনুপস্থিতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।উপজেলা ভূমি অফিসে প্রতিদিন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে বিপুলসংখ্যক মানুষ আসেন। নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষকে এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভর করতে হয়। ফলে অফিস সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত না থাকলে সেবাগ্রহীতাদের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।এদিকে উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, সরকারি অফিসে নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কর্মকর্তা- কর্মচারী অনুপস্থিত থাকলে অনেক সময় প্রয়োজনীয় সেবা পেতে তাদের অপেক্ষা করতে হয়। তাই প্রশাসনের নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা হলে সাধারণ মানুষ আরও সহজে ভূমিসেবা পাবেন বলে তারা মনে করেন।প্রশাসনের এমন পদক্ষেপকে সরকারি দপ্তরে কর্মশৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারীদের অনুপস্থিতির প্রকৃত কারণ তাদের বিরুদ্ধে পরবর্তী কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানা যাবে।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত না থাকায় চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
0:00 0:00
1.0x