জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

খেলার মাঠে হঠাৎ অসুস্থতা, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার

খেলার মাঠে হঠাৎ অসুস্থতা, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার

খেলার মাঠে হঠাৎ অসুস্থতা, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উপসচিব আশরাফুল আফসারঃ

আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধি 

খেলাধুলার আনন্দঘন মুহূর্ত নিমেষেই রূপ নিল নিদারুণ শোকে। সহকর্মীদের সঙ্গে মাঠের আমেজে মেতে থাকা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালীন তিনি হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েন এবং কিছু মুহূর্তের মধ্যেই মাটিতে উপুড় হয়ে যান। এ সময় মাঠে উপস্থিত সহকর্মী ও পরিচিতজনরা দ্রুত তাঁর কাছে ছুটে আসেন। কেউ তাঁকে বুকে চাপ (সিপিআর) দিয়ে স্বাস্প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করেন, আবার কেউ মুখে পানি ছিটান। দ্রুত সময়ের মধ্যে তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

মোহাম্মদ আশরাফুল আফসার ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়েও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগে উপসচিব পদে কর্মরত ছিলেন।

তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে। এলাকার একজন কৃতী সন্তান হিসেবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে তাঁর বিশেষ অবদান রয়েছে।

একজন উদ্যমী ও কর্মঠ কর্মকর্তার এমন আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং পুরো ক্যাডার সার্ভিসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত সুস্থ ও প্রাণবন্ত একজন মানুষের মুহূর্তের মধ্যেই চলে যাওয়ার এই ঘটনা মানবজীবনের চরম অনিশ্চয়তাকেই আবার স্মরণ করিয়ে দিল।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


খেলার মাঠে হঠাৎ অসুস্থতা, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
খেলার মাঠে হঠাৎ অসুস্থতা, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উপসচিব আশরাফুল আফসারঃআমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি খেলাধুলার আনন্দঘন মুহূর্ত নিমেষেই রূপ নিল নিদারুণ শোকে। সহকর্মীদের সঙ্গে মাঠের আমেজে মেতে থাকা অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালীন তিনি হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েন এবং কিছু মুহূর্তের মধ্যেই মাটিতে উপুড় হয়ে যান। এ সময় মাঠে উপস্থিত সহকর্মী ও পরিচিতজনরা দ্রুত তাঁর কাছে ছুটে আসেন। কেউ তাঁকে বুকে চাপ (সিপিআর) দিয়ে স্বাস্প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করেন, আবার কেউ মুখে পানি ছিটান। দ্রুত সময়ের মধ্যে তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।মোহাম্মদ আশরাফুল আফসার ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়েও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগে উপসচিব পদে কর্মরত ছিলেন।তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে। এলাকার একজন কৃতী সন্তান হিসেবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে তাঁর বিশেষ অবদান রয়েছে।একজন উদ্যমী ও কর্মঠ কর্মকর্তার এমন আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং পুরো ক্যাডার সার্ভিসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত সুস্থ ও প্রাণবন্ত একজন মানুষের মুহূর্তের মধ্যেই চলে যাওয়ার এই ঘটনা মানবজীবনের চরম অনিশ্চয়তাকেই আবার স্মরণ করিয়ে দিল।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
খেলার মাঠে হঠাৎ অসুস্থতা, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার
0:00 0:00
1.0x