জনতার অনলাইন প্রেস ক্লাব

তিন উপজেলায় ৫৭ জন শনাক্ত ও গ্রেপ্তার

তিন উপজেলায় ৫৭ জন শনাক্ত ও গ্রেপ্তার
সহকারী পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

দেশব্যাপী কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান জোরদারের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের আওতাধীন এলাকাতেও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গত ২৭ সেপ্টেম্বর আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় মোট ৫৭ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সংশোধনের সুযোগ দিতে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে মাদকসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সহকারী পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্তান কোথায় থাকে, কোথায় যায় এবং কার সঙ্গে মেশে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো কিশোর অপরাধ বা মাদক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর অনুরোধও করেন তিনি।

স্থানীয়ভাবে উত্থাপিত দোকান ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগসহ অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার।

স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


তিন উপজেলায় ৫৭ জন শনাক্ত ও গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দেশব্যাপী কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান জোরদারের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের আওতাধীন এলাকাতেও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গত ২৭ সেপ্টেম্বর আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় মোট ৫৭ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সংশোধনের সুযোগ দিতে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে মাদকসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।সহকারী পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্তান কোথায় থাকে, কোথায় যায় এবং কার সঙ্গে মেশে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো কিশোর অপরাধ বা মাদক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর অনুরোধও করেন তিনি।স্থানীয়ভাবে উত্থাপিত দোকান ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগসহ অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার।স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তিন উপজেলায় ৫৭ জন শনাক্ত ও গ্রেপ্তার
0:00 0:00
1.0x