জনতার অনলাইন প্রেস ক্লাব

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ

বিএম ইউজের উদ্যোগে হোসেনপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিএম ইউজের উদ্যোগে হোসেনপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে হোসেনপুর উপজেলা বিএমইউজের সভাপতি ও দৈনিক নওরোজের উপজেলা প্রতিনিধি এসকে শাহীন নবাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমইউজের সভাপতি খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক ফাহিম এবং হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ শওকত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদের উপজেলা প্রতিনিধি আতাহার আলী মৃধা, দৈনিক কিশোরগঞ্জের উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, সাপ্তাহিক সুরুকের প্রতিনিধি মোঃ তাওহীদ হাসান, দৈনিক জনতার শক্তির বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া ও প্রতিনিধি শাহ আলম মাহাবুব রাজীব, ‘জুলাই যোদ্ধা’ ও অপরাধ জগতের উপজেলা প্রতিনিধি মোঃ রাজীব আহমেদ পিয়াস, কালের নতুন সংবাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এবং এসকে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোঃ মোস্তফা আহমেদ ডালিম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বিএম ইউজের উদ্যোগে হোসেনপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখা।সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে হোসেনপুর উপজেলা বিএমইউজের সভাপতি ও দৈনিক নওরোজের উপজেলা প্রতিনিধি এসকে শাহীন নবাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমইউজের সভাপতি খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক ফাহিম এবং হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ শওকত হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদের উপজেলা প্রতিনিধি আতাহার আলী মৃধা, দৈনিক কিশোরগঞ্জের উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, সাপ্তাহিক সুরুকের প্রতিনিধি মোঃ তাওহীদ হাসান, দৈনিক জনতার শক্তির বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া ও প্রতিনিধি শাহ আলম মাহাবুব রাজীব, ‘জুলাই যোদ্ধা’ ও অপরাধ জগতের উপজেলা প্রতিনিধি মোঃ রাজীব আহমেদ পিয়াস, কালের নতুন সংবাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এবং এসকে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোঃ মোস্তফা আহমেদ ডালিম।বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিএম ইউজের উদ্যোগে হোসেনপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
0:00 0:00
1.0x