জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা

চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা

চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা

চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে প্রকৃত ভূমিহীন পরিবারের খাস জমি বন্দোবস্তে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং সিডিএ’র সহযোগিতায় ভূমি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ, চিরিরবন্দরের সভাপতি মোঃ ফৈজুর রহমান।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাহফুজুল ইসলাম আসাদ বলেন, উত্তরাঞ্চলে বিপুলসংখ্যক মানুষ ভূমিহীন অবস্থায় বসবাস করছেন। প্রকৃত ভূমিহীন পরিবারগুলো যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

 পাশাপাশি আবেদনকৃত খাস জমি দ্রুত বন্দোবস্ত দেওয়ার জন্য তিনি ভূমি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ বলেন, ভূমিহীনদের আবেদনগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপন করা হবে। জমি প্রাপ্তি সাপেক্ষে যথাযথ যাচাই-বাছাই শেষে যোগ্য ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সভায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জনসংগঠনের নেতৃবৃন্দ আবেদনকৃত খাস জমির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রকৃত ভূমিহীন পরিবারকে অগ্রাধিকার প্রদান এবং স্বচ্ছতার সঙ্গে বন্দোবস্ত প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

এ সময় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জনসংগঠনের নেতৃবৃন্দ, ভূমিহীন পরিবারের প্রতিনিধি, ভূমি প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভামোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে প্রকৃত ভূমিহীন পরিবারের খাস জমি বন্দোবস্তে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং সিডিএ’র সহযোগিতায় ভূমি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ, চিরিরবন্দরের সভাপতি মোঃ ফৈজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ।সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাহফুজুল ইসলাম আসাদ বলেন, উত্তরাঞ্চলে বিপুলসংখ্যক মানুষ ভূমিহীন অবস্থায় বসবাস করছেন। প্রকৃত ভূমিহীন পরিবারগুলো যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আবেদনকৃত খাস জমি দ্রুত বন্দোবস্ত দেওয়ার জন্য তিনি ভূমি প্রশাসনের প্রতি আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ বলেন, ভূমিহীনদের আবেদনগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপন করা হবে। জমি প্রাপ্তি সাপেক্ষে যথাযথ যাচাই-বাছাই শেষে যোগ্য ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।সভায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জনসংগঠনের নেতৃবৃন্দ আবেদনকৃত খাস জমির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রকৃত ভূমিহীন পরিবারকে অগ্রাধিকার প্রদান এবং স্বচ্ছতার সঙ্গে বন্দোবস্ত প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।এ সময় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জনসংগঠনের নেতৃবৃন্দ, ভূমিহীন পরিবারের প্রতিনিধি, ভূমি প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে খাস জমি বন্দোবস্তে দ্রুত পদক্ষেপের আহ্বান,ভূমিহীনদের ভূমি অধিকার নিশ্চিত করতে ভূমি প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা
0:00 0:00
1.0x