জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে অভিযান, যন্ত্রাংশ জব্দ

চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে অভিযান, যন্ত্রাংশ জব্দ
হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদামটি ভেঙে দেওয়া হয় এবং গ্যাস মজুদ ও ক্রস ফিলিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এ সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদসহ উপজেলার বিভিন্ন এলাকায় গোপন গুদামে অবৈধভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর বা ‘ক্রস ফিলিং’ করে আসছিল একটি অসাধু চক্র। অভিযোগ রয়েছে, অনুমোদনহীনভাবে গ্যাস স্থানান্তরের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে এসব সিলিন্ডার বাজারজাত করা হতো।

অভিযানে অবৈধ গুদামটি ভেঙে দেওয়ার পাশাপাশি গ্যাস মজুদ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এদিকে গাছবাড়িয়া দুর্লভ পাড়া এলাকায় গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস মজুদ, ক্রস ফিলিং এবং অনুমোদনহীনভাবে সিলিন্ডার বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৭-৮ জন শ্রমিক নিহত হওয়ার তথ্য স্থানীয়ভাবে জানানো হয়েছিল। ফলে অবৈধ গ্যাস ক্রস ফিলিংয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে অভিযান, যন্ত্রাংশ জব্দ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুদামটি ভেঙে দেওয়া হয় এবং গ্যাস মজুদ ও ক্রস ফিলিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এ সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদসহ উপজেলার বিভিন্ন এলাকায় গোপন গুদামে অবৈধভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর বা ‘ক্রস ফিলিং’ করে আসছিল একটি অসাধু চক্র। অভিযোগ রয়েছে, অনুমোদনহীনভাবে গ্যাস স্থানান্তরের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে এসব সিলিন্ডার বাজারজাত করা হতো।অভিযানে অবৈধ গুদামটি ভেঙে দেওয়ার পাশাপাশি গ্যাস মজুদ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।এদিকে গাছবাড়িয়া দুর্লভ পাড়া এলাকায় গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস মজুদ, ক্রস ফিলিং এবং অনুমোদনহীনভাবে সিলিন্ডার বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৭-৮ জন শ্রমিক নিহত হওয়ার তথ্য স্থানীয়ভাবে জানানো হয়েছিল। ফলে অবৈধ গ্যাস ক্রস ফিলিংয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে অবৈধ গ্যাসের গুদামে অভিযান, যন্ত্রাংশ জব্দ
0:00 0:00
1.0x