বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে দশ দিনব্যাপী পর্যটন মেলা। জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটকদের সামনে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মেলা আগামী ৬ অক্টোবর শেষ হবে।
রবিবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, সদস্য শাশ্বত চাকমা, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমাসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।
মেলায় রাঙামাটির পর্যটন সম্ভাবনার পাশাপাশি স্থানীয় পণ্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছেন উদ্যোক্তারা। অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারাও। মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবার পরিচিতি বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল হবে বলে আশা আয়োজকদের।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য এবং তাঁদের উদ্যোগ ও স্থানীয় পণ্যকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। দশ দিনব্যাপী এই মেলা চলবে। আমরা আশা করছি, এ ধরনের মেলার মাধ্যমে রাঙামাটির স্থানীয় পণ্যগুলো মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি এসব পণ্য ও আমাদের ঐতিহ্যকে বাংলাদেশসহ বিশ্বদরবারে পরিচিত করা যাবে।
এদিকে পর্যটন দিবস উপলক্ষে রবিবার বিকালে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত