বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বিএনআরপি, কেরানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস কাঞ্চন।
সোমবার ২৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি কেরানীগঞ্জ উপজেলা বিএনআরপির সকল স্তরের নেতাকর্মীকে দলীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বিএনআরপি কেরানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস কাঞ্চন সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানান।
মোঃ ইলিয়াস কাঞ্চন বলেন, দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেরানীগঞ্জের মানুষের অধিকার আদায়ে বিএনআরপি সবসময় জনগণের পাশে থাকবে।
তিনি আরও বলেন, আগামী দিনে দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। এ সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য: বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বিএনআরপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত