জনতার অনলাইন প্রেস ক্লাব

বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় মামলা, আটক ২

বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় মামলা, আটক ২

বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে 

ঘটনায় মামলা, আটক ২

সিলেটের  বিশ্বনাথে দুই গ্রামাসীর সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার ভূরকি গ্রামের আহত ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পক্ষে ভূরকি গ্রামের মদরিছ আলীর ছেলে কবির আলী বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে আরও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭। 

সংঘর্ষে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলাকারী ইসবপুর গ্রামের দুই সহোদরকে গত সোমবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল মন্নান সরকার (৬৫) ও তাজ মিয়া (৫৫)। তারা দু’জনই ইসবপুর গ্রামের মৃত আব্দুল মস্তানের পুত্র। আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। কিন্তু থানায় দায়েরকৃত মামলার এজাহারে আটককৃত দুইজন আসামি করা হয়েছে। ফলে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার রয়েছে।

 

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। ভূরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের সফির আলীর লোকজনের মধ্যে ভূরকি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনন্ত ৩০জন আহত হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় মামলা, আটক ২

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় মামলা, আটক ২সিলেটের  বিশ্বনাথে দুই গ্রামাসীর সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার ভূরকি গ্রামের আহত ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পক্ষে ভূরকি গ্রামের মদরিছ আলীর ছেলে কবির আলী বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে আরও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭। সংঘর্ষে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলাকারী ইসবপুর গ্রামের দুই সহোদরকে গত সোমবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল মন্নান সরকার (৬৫) ও তাজ মিয়া (৫৫)। তারা দু’জনই ইসবপুর গ্রামের মৃত আব্দুল মস্তানের পুত্র। আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে।এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। কিন্তু থানায় দায়েরকৃত মামলার এজাহারে আটককৃত দুইজন আসামি করা হয়েছে। ফলে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার রয়েছে। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। ভূরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের সফির আলীর লোকজনের মধ্যে ভূরকি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনন্ত ৩০জন আহত হন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় মামলা, আটক ২
0:00 0:00
1.0x