জনতার অনলাইন প্রেস ক্লাব

সাতানিখিলে নির্মাণাধীন ভবনের সামনে অভিযান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের সাতানিখিল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন সাতানিখিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সাতানিখিল এলাকার জনৈক বাবুল সিকদারের নির্মাণাধীন ভবনের সামনে সিকদার বাড়িগামী গলির রাস্তায় অভিযান চালায়।

অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. মিনহাজ বেপারী (৫০) ও নুর মোহাম্মদ (৪২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিনহাজ বেপারী দক্ষিণ কেওয়ার সাতানিখিল এলাকার মৃত হারেজ বেপারীর ছেলে এবং নুর মোহাম্মদ একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সাতানিখিল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন সাতানিখিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সাতানিখিল এলাকার জনৈক বাবুল সিকদারের নির্মাণাধীন ভবনের সামনে সিকদার বাড়িগামী গলির রাস্তায় অভিযান চালায়।অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. মিনহাজ বেপারী (৫০) ও নুর মোহাম্মদ (৪২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মিনহাজ বেপারী দক্ষিণ কেওয়ার সাতানিখিল এলাকার মৃত হারেজ বেপারীর ছেলে এবং নুর মোহাম্মদ একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
0:00 0:00
1.0x