মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম ওরফে বিন্দু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) টংগীবাড়ী থানা পুলিশের একটি দল থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শহিদুল ইসলাম ওরফে বিন্দু টংগীবাড়ী উপজেলার উত্তর বেতকা এলাকার বাসিন্দা। তিনি গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টংগীবাড়ী থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত