মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।লৌহজং থানা পুলিশ জানায়,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই মুন্সী কামরুজ্জামান।এ সময় পাকা সড়কের ওপর থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পূর্ব পালগাঁও গ্রামের মৃত রাজ্জাক মল্লিকের ছেলে হিরন মল্লিক (৪০)পশ্চিম শিমুলিয়ার মধ্যপাড়া এলাকার মৃত রহমান সিকদারের ছেলে শাহ আলম (৫০)এবং শীলগাঁও গ্রামের কাশেম হাওলাদারের ছেলে মো:রবিউল ইসলাম (২৬)।
পুলিশের দাবি,গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।মামলার পর তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।লৌহজং থানা পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।এদিকে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী পুলিশের এমন অভিযানকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বিশেষ করে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে।গ্রেপ্তার তিনজন বর্তমানে মামলার আইনগত কার্যক্রমের আওতায় রয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত