মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও কিশোরগ্যাংদের উৎপাত চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ বন্দ্বে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শারদীয় দূর্গাপুজার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেঃ হুমায়ুন কবির বাবুল, যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, পল্লী বিদ্যুতের এজিএম মো. আশ্রাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাখাওয়াত আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী মেঃ ওয়ালী উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফুয়াদ, দুর্গাপূজা উদযাপন কমিটির বিরাজ ভট্টাচার্য, শম্ভু চৌধুরী, সমর মিত্র, মধুসূদন বিশ্বাস, সজল মিত্র এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক।
সভায় কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত