জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন গ্রেফতার সিআর পরোয়ানায় আরও ১

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন গ্রেফতার সিআর পরোয়ানায় আরও ১

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন গ্রেফতার সিআর পরোয়ানায় আরও ১
শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন গ্রেফতার সিআর পরোয়ানায় আরও ১

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলায় দুইজন এবং সিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহরাস্তি থানার এসআই (নিঃ) মো. আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে ৩৫-৪০ জনের একটি দল জড়ো হয়ে কেক কাটা ও বিভিন্ন স্লোগান দিচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—টামটা দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ প্রকাশ মিন্টু (৪৫) এবং শাহরাস্তি পৌর এলাকার যুবলীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম প্রকাশ শাকিল (২৮)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-৩৩ এবং জিআর নং-৩১৬-এর মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রাত ২টা ৫ মিনিটে রুজু করা হয়।

অন্যদিকে, একই দিন শাহরাস্তি থানা পুলিশের এসআই (নিঃ) মো. শেষ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-১৬৫৫/২৫, কোতয়ালী মামলার পরোয়ানাভুক্ত আসামি জান্নাত আক্তারকে গ্রেফতার করেন। তিনি শাহরাস্তি উপজেলার দহশ্রী (হাজী বাড়ী) এলাকার শরীফ হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামিকেই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন গ্রেফতার সিআর পরোয়ানায় আরও ১

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলায় দুইজন এবং সিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহরাস্তি থানার এসআই (নিঃ) মো. আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে ৩৫-৪০ জনের একটি দল জড়ো হয়ে কেক কাটা ও বিভিন্ন স্লোগান দিচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—টামটা দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ প্রকাশ মিন্টু (৪৫) এবং শাহরাস্তি পৌর এলাকার যুবলীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম প্রকাশ শাকিল (২৮)।পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-৩৩ এবং জিআর নং-৩১৬-এর মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রাত ২টা ৫ মিনিটে রুজু করা হয়।অন্যদিকে, একই দিন শাহরাস্তি থানা পুলিশের এসআই (নিঃ) মো. শেষ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-১৬৫৫/২৫, কোতয়ালী মামলার পরোয়ানাভুক্ত আসামি জান্নাত আক্তারকে গ্রেফতার করেন। তিনি শাহরাস্তি উপজেলার দহশ্রী (হাজী বাড়ী) এলাকার শরীফ হোসেনের মেয়ে।পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামিকেই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন গ্রেফতার সিআর পরোয়ানায় আরও ১
0:00 0:00
1.0x