জনতার অনলাইন প্রেস ক্লাব

ফেনী জেলা মানেই,, প্রধানমন্ত্রীর নানার বাড়ি।

ফেনী জেলা মানেই,, প্রধানমন্ত্রীর নানার বাড়ি।

নানা বাড়িতে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় রবি মজুমদার

ফেনী প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে নিজ এলাকার মানুষের পাশাপাশি স্বজনদের মধ্যেও তৈরি হয়েছে আবেগ-উচ্ছ্বাস। আগামী ১ অক্টোবর ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে তাঁর নানা বাড়িতে চলছে অপেক্ষার প্রহর। প্রিয় স্বজনকে স্বাগত জানাতে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর খালাতো ভাই রবি মজুমদার।

এক আবেগঘন শুভেচ্ছাবার্তায় রবি মজুমদার বলেন, ‘নানা বাড়িতে আপনার আগমন আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও ভালোবাসার একটি বিশেষ মুহূর্ত। আপনার পদধূলিতে আমাদের প্রিয় নানা বাড়ি যেন আবারও ফিরে পাবে সেই আপনজনের উষ্ণতা ও পারিবারিক বন্ধনের স্মৃতি।’

রবি মজুমদার আরও বলেন, তারেক রহমান শুধু পরিবারের একজন প্রিয়জন নন, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে শৈশবের স্মৃতি, আত্মীয়তার বন্ধন এবং পরিবারের অসংখ্য আবেগ-অনুভূতি।

তিনি বলেন, ‘নানা বাড়ির আঙিনায় আপনাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার এই আগমন আমাদের পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে আনন্দের বার্তা বয়ে আনুক—এই কামনা করি।’

প্রধানমন্ত্রীর ফেনী সফরের সরকারি কর্মসূচি অনুযায়ী, ১ অক্টোবর পরশুরাম ও ফুলগাজীতে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ফেনীতে প্রশাসনিক প্রস্তুতিও চলছে। পরশুরাম ও ফুলগাজীর নির্ধারিত কর্মসূচির স্থানগুলোতে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।

পারিবারিক আবেগের জায়গা থেকে রবি মজুমদারের এই বার্তায় উঠে এসেছে বহুদিন পর আপনজনকে কাছে পাওয়ার আনন্দ ও নানা বাড়ির স্মৃতির টান।

বার্তার শেষাংশে রবি মজুমদার বলেন, ‘স্বাগতম প্রিয় তারেক ভাই, আমাদের নানা বাড়িতে। আপনার আগমনে আমাদের ঘর-আঙিনা আনন্দে ভরে উঠুক।’

ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছায়—

আপনার খালাতো ভাই

রবি মজুমদার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফেনী জেলা মানেই,, প্রধানমন্ত্রীর নানার বাড়ি।

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নানা বাড়িতে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় রবি মজুমদারফেনী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে নিজ এলাকার মানুষের পাশাপাশি স্বজনদের মধ্যেও তৈরি হয়েছে আবেগ-উচ্ছ্বাস। আগামী ১ অক্টোবর ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে তাঁর নানা বাড়িতে চলছে অপেক্ষার প্রহর। প্রিয় স্বজনকে স্বাগত জানাতে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর খালাতো ভাই রবি মজুমদার।এক আবেগঘন শুভেচ্ছাবার্তায় রবি মজুমদার বলেন, ‘নানা বাড়িতে আপনার আগমন আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও ভালোবাসার একটি বিশেষ মুহূর্ত। আপনার পদধূলিতে আমাদের প্রিয় নানা বাড়ি যেন আবারও ফিরে পাবে সেই আপনজনের উষ্ণতা ও পারিবারিক বন্ধনের স্মৃতি।’রবি মজুমদার আরও বলেন, তারেক রহমান শুধু পরিবারের একজন প্রিয়জন নন, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে শৈশবের স্মৃতি, আত্মীয়তার বন্ধন এবং পরিবারের অসংখ্য আবেগ-অনুভূতি।তিনি বলেন, ‘নানা বাড়ির আঙিনায় আপনাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার এই আগমন আমাদের পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে আনন্দের বার্তা বয়ে আনুক—এই কামনা করি।’প্রধানমন্ত্রীর ফেনী সফরের সরকারি কর্মসূচি অনুযায়ী, ১ অক্টোবর পরশুরাম ও ফুলগাজীতে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ফেনীতে প্রশাসনিক প্রস্তুতিও চলছে। পরশুরাম ও ফুলগাজীর নির্ধারিত কর্মসূচির স্থানগুলোতে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।পারিবারিক আবেগের জায়গা থেকে রবি মজুমদারের এই বার্তায় উঠে এসেছে বহুদিন পর আপনজনকে কাছে পাওয়ার আনন্দ ও নানা বাড়ির স্মৃতির টান।বার্তার শেষাংশে রবি মজুমদার বলেন, ‘স্বাগতম প্রিয় তারেক ভাই, আমাদের নানা বাড়িতে। আপনার আগমনে আমাদের ঘর-আঙিনা আনন্দে ভরে উঠুক।’ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছায়—আপনার খালাতো ভাইরবি মজুমদার

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনী জেলা মানেই,, প্রধানমন্ত্রীর নানার বাড়ি।
0:00 0:00
1.0x