জনতার অনলাইন প্রেস ক্লাব

ভেড়ামারায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

ভেড়ামারায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার
উদ্ধারকৃত বিদেশী রিভলভার ও গুলি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব (এসআরবি-১২)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টার পর উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বারো মাইল বালুর ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় এক বালু ব্যবসায়ীর টিনের ঘরের বেড়া সংলগ্ন ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরিসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

​

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব (এসআরবি-১২)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টার পর উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বারো মাইল বালুর ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় এক বালু ব্যবসায়ীর টিনের ঘরের বেড়া সংলগ্ন ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।​উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরিসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।​

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ভেড়ামারায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার
0:00 0:00
1.0x