চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক
সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা শিক্ষা অফিস, চিরিরবন্দর, দিনাজপুর।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত