চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে একাধিক ঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন এবং খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত