ফুলবাড়ীতে ভিক্ষুক কর্মসূচীর আওতায় ১৪ মাঝে ৪২ টি ছাগল বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় অসহায় ও দরিদ্রদের মাঝে গবাদি পশু ছাগল বিতরণ ও মালামাল সহ মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।
পুনর্বাসিত ব্যক্তিদের যেন পুনরায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত হতে না হয়, সেজন্য বিকল্প কর্মসংস্থানের লক্ষে গবাদি পশু ছাগল বিতরণ ও মালামাল সহ মুদি দোকান হস্তান্তর করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচাই-বাছাইকৃত ব্যক্তিদের মাঝে ৩টি করে ছাগল ১৪ জনের কাছে ৪২ টি ছাগল বিতরণ ও দুইজনের কাছে মালামাল সহ মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।
মূল উদ্দেশ্য হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে দরিদ্র ও অসমর্থ মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার হোসেন,
ও ইউনিয়ন ইউপি চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান সহ আরো অনেকে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত