জনতার অনলাইন প্রেস ক্লাব

পীরগাছায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

পীরগাছায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে অবস্থিত মীম কনজ্যুমার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। এ সময় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন জানান, অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পীরগাছায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।বুধবার, ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে অবস্থিত মীম কনজ্যুমার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। এ সময় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে।অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন জানান, অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পীরগাছায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড
0:00 0:00
1.0x