জনতার অনলাইন প্রেস ক্লাব

লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা সচেতনতার বার্তা শিক্ষার্থীদের

লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা সচেতনতার বার্তা শিক্ষার্থীদের

মাদক সমাধান নয়,জীবনের পরাজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হোসেন খসরুর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।সহকারী শিক্ষক সোলায়মান হোসাইন ও রমজান মাহমুদের যৌথ সঞ্চালনায় সভায় মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, মাদক একজন শিক্ষার্থীর মেধা,স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতার মাধ্যমে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন শিকদার।এ ছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহ কামাল ঢালী, নুর আলম ঢালী ও গাজী কামাল হোসেন বক্তব্য দেন।আরও বক্তব্য দেন সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নবম শ্রেণির সৌখিন ঘোষ ও কানিছা আক্তার।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কনক রেজা উপস্থিত ছিলেন।সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদকবিরোধী বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।সভা শেষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়।উপজেলায় প্রথম ও জেলায় চতুর্থ স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়কে সম্মাননা দেওয়া হয়।এ ছাড়া সংস্কৃতি ও খেলাধুলায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন খসরুর হাতে ক্রেস্ট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন ইউএনও ফারজানা ববি মিতু।বিদ্যালয়ের এমন সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা সচেতনতার বার্তা শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মাদক সমাধান নয়,জীবনের পরাজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হোসেন খসরুর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।সহকারী শিক্ষক সোলায়মান হোসাইন ও রমজান মাহমুদের যৌথ সঞ্চালনায় সভায় মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরা হয়।এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, মাদক একজন শিক্ষার্থীর মেধা,স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতার মাধ্যমে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন শিকদার।এ ছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহ কামাল ঢালী, নুর আলম ঢালী ও গাজী কামাল হোসেন বক্তব্য দেন।আরও বক্তব্য দেন সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নবম শ্রেণির সৌখিন ঘোষ ও কানিছা আক্তার।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কনক রেজা উপস্থিত ছিলেন।সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদকবিরোধী বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।সভা শেষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়।উপজেলায় প্রথম ও জেলায় চতুর্থ স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়কে সম্মাননা দেওয়া হয়।এ ছাড়া সংস্কৃতি ও খেলাধুলায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন খসরুর হাতে ক্রেস্ট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন ইউএনও ফারজানা ববি মিতু।বিদ্যালয়ের এমন সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা সচেতনতার বার্তা শিক্ষার্থীদের
0:00 0:00
1.0x