জনতার অনলাইন প্রেস ক্লাব

শুরু হচ্ছে 'নতুন কুড়ি ২০২৬'-এর নিবন্ধন

শুরু হচ্ছে 'নতুন কুড়ি ২০২৬'-এর নিবন্ধন

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরছে নতুন আয়োজনে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই প্রতিযোগিতার ২০২৬ সালের আসরে অংশ নিতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে নিবন্ধন। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।  অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধনের সুযোগ থাকছে।

দেশের শিল্প-সংস্কৃতিতে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে ‘নতুন কুঁড়ি’। এ আয়োজন থেকে উঠে এসেছেন অনেক পরিচিত শিল্পী ও তারকা। দীর্ঘ বিরতির পর গত বছর অনুষ্ঠানটি আবার চালু হলে দর্শক ও প্রতিযোগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।এবারের প্রতিযোগিতায় সারা দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হবে আঞ্চলিক বাছাই। এরপর আটটি বিভাগে হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণরা চূড়ান্ত বাছাইয়ে অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত সেরা দশ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। চূড়ান্ত বাছাই ও ফাইনাল দুই পর্বই হবে ঢাকায়।

এবার মোট ১৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত। তবে ছড়াগানে শুধু ‘ক’ শাখার প্রতিযোগীরা অংশ নিতে পারবে।

অধিকাংশ বিষয়ে ‘ক’ ও ‘খ’—দুই শাখায় প্রতিযোগিতা হবে। ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। ‘খ’ শাখার জন্য বয়সসীমা ১১ থেকে ১৫ বছর। তবে ক্বিরাত প্রতিযোগিতা হবে আলাদা একটি শাখায়। এতে ১২ থেকে ১৭ বছরের কম বয়সীরা অংশ নিতে পারবে। ক্বিরাতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভাগীয় ও ফাইনাল—এই দুই পর্যায়ে। 

একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইনে যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবে। একক বিষয়ে সর্বোচ্চ তিনটি অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। নিবন্ধন ও প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd এবং নতুন কুঁড়ির ওয়েবসাইট www.notunkuri.gov.bd-এ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শুরু হচ্ছে 'নতুন কুড়ি ২০২৬'-এর নিবন্ধন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধনশিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরছে নতুন আয়োজনে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই প্রতিযোগিতার ২০২৬ সালের আসরে অংশ নিতে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে নিবন্ধন। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।  অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধনের সুযোগ থাকছে।দেশের শিল্প-সংস্কৃতিতে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে ‘নতুন কুঁড়ি’। এ আয়োজন থেকে উঠে এসেছেন অনেক পরিচিত শিল্পী ও তারকা। দীর্ঘ বিরতির পর গত বছর অনুষ্ঠানটি আবার চালু হলে দর্শক ও প্রতিযোগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।এবারের প্রতিযোগিতায় সারা দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হবে আঞ্চলিক বাছাই। এরপর আটটি বিভাগে হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণরা চূড়ান্ত বাছাইয়ে অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত সেরা দশ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। চূড়ান্ত বাছাই ও ফাইনাল দুই পর্বই হবে ঢাকায়।এবার মোট ১৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত। তবে ছড়াগানে শুধু ‘ক’ শাখার প্রতিযোগীরা অংশ নিতে পারবে।অধিকাংশ বিষয়ে ‘ক’ ও ‘খ’—দুই শাখায় প্রতিযোগিতা হবে। ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। ‘খ’ শাখার জন্য বয়সসীমা ১১ থেকে ১৫ বছর। তবে ক্বিরাত প্রতিযোগিতা হবে আলাদা একটি শাখায়। এতে ১২ থেকে ১৭ বছরের কম বয়সীরা অংশ নিতে পারবে। ক্বিরাতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভাগীয় ও ফাইনাল—এই দুই পর্যায়ে। একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইনে যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবে। একক বিষয়ে সর্বোচ্চ তিনটি অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। নিবন্ধন ও প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd এবং নতুন কুঁড়ির ওয়েবসাইট www.notunkuri.gov.bd-এ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শুরু হচ্ছে 'নতুন কুড়ি ২০২৬'-এর নিবন্ধন
0:00 0:00
1.0x