শেরপুরে ইউসিসিএ লি.-এর সভাপতি হিরু ও সহ-সভাপতি ইব্রাহীম
বগুড়ার শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি.-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাহবুবুল আলম (হিরু) এবং সহ-সভাপতি পদে ইব্রাহীম খলিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ মিল্টন রহমান। নির্বাচন পরিচালনা কমিটির ফলাফল বিজ্ঞপ্তিতে দেখা যায়, সভাপতি ও সহ-সভাপতি পদ ছাড়াও সাধারণ সদস্য পদের বেশ কয়েকটি ব্লকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অন্যদিকে, মহিলা ৫ নম্বর ব্লকের সংরক্ষিত সদস্য পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৮ জন এবং শতভাগ ভোটার (১৮ জনই) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শিউলী খাতুন (গোলাপ ফুল মার্কা) ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আয়েশা সিদ্দিকা (ছাতা মার্কা) পেয়েছেন ৭ ভোট।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত