জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

জাল স্বাক্ষর সংগ্রহের অভিযোগে সিরাজগঞ্জে শিক্ষিকা বরখাস্ত

জাল স্বাক্ষর সংগ্রহের অভিযোগে সিরাজগঞ্জে শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষর সংগ্রহ করে মিথ্যা অভিযোগ দাখিল, অসদাচরণ ও বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত ২৮ সেপ্টেম্বরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ সদর কর্তৃক পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে সহকারী শিক্ষক শামীমা জাহানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশিদ জিন্নাহর সঙ্গে অসদাচরণ, লোকজন নিয়ে এসে হুমকি প্রদান, জাল স্বাক্ষর সংগ্রহ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল এবং সংবাদমাধ্যমে কর্তৃপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া সরকারি কর্মচারীদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি এবং তাঁর নেতৃত্বে আরও চারজন সহকারী শিক্ষককে সংগঠিত করে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী শামীমা জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও আদেশে জানানো হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন বলেন, ‘বিষয়টি যাচাই করা হচ্ছে। দুইটি তদন্তে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে অভিযোগ দাখিলের বিষয়টি উঠে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সহকারী শিক্ষকদের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতেই একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি মোট পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


জাল স্বাক্ষর সংগ্রহের অভিযোগে সিরাজগঞ্জে শিক্ষিকা বরখাস্ত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষর সংগ্রহ করে মিথ্যা অভিযোগ দাখিল, অসদাচরণ ও বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত ২৮ সেপ্টেম্বরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।অফিস আদেশ সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ সদর কর্তৃক পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে সহকারী শিক্ষক শামীমা জাহানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশিদ জিন্নাহর সঙ্গে অসদাচরণ, লোকজন নিয়ে এসে হুমকি প্রদান, জাল স্বাক্ষর সংগ্রহ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল এবং সংবাদমাধ্যমে কর্তৃপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া যায়।এ ছাড়া সরকারি কর্মচারীদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি এবং তাঁর নেতৃত্বে আরও চারজন সহকারী শিক্ষককে সংগঠিত করে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগও রয়েছে।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী শামীমা জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও আদেশে জানানো হয়েছে।এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন বলেন, ‘বিষয়টি যাচাই করা হচ্ছে। দুইটি তদন্তে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে অভিযোগ দাখিলের বিষয়টি উঠে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সহকারী শিক্ষকদের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতেই একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি মোট পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।’

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জাল স্বাক্ষর সংগ্রহের অভিযোগে সিরাজগঞ্জে শিক্ষিকা বরখাস্ত
0:00 0:00
1.0x